Sunday, 28 January 2018
Friday, 5 January 2018
স্মৃতি
Click here to see informative videos
বেশ থেমে আছে সময়টা
অথচ বদলায় ক্যালেন্ডার
ইতিউতি ঘোরাফেরা করে প্রেম
কবিতার জামা গায়ে ।
এক একটি মিনিটের হৃদয়ে
শুধু ষাটটি সেকেন্ড নয়,
কল্পযুগ
সৃষ্টি স্থিতি,
তবে লয় বিহীন ।
সব মিলিয়ে আমার জাগতিক দশটি মিনিট
অপরিমেয় অনন্ত ,
হাজারো লাখো জীবনমৃত্যু চক্র শেষেও
অসমাপ্য সেই ক্ষণ।
যে ক্ষণের চারপাশে
ধ্বনিত হচ্ছে ঐশী বৈদিক তান
সদগুরু বন্দনার ঊজ্জীবনী তরঙ্গ
লোকে লোকারণ্য উৎসব মুখর
একটি গ্রামীণ পাহাড়ি জনপদ।।
মনে পড়ে কুরুক্ষেত্র
সেই মাঠেও একবার থেমেছিলো কাল
অর্জুন দেখেছিল পরম সত্য ,
আমার সত্যের গায়ে অন্য জামা
এক শুভ্রবসনা মূর্তি
চোখেমুখে অফুরান অনুসন্ধানী আলো
নেহাত সাদামাটা চিত্রপট।
অথচ যেনো -
জন্মান্তরের প্রতীক্ষার অবসান
অনাবিল তৃপ্ততা নিয়ে আসা
কয়েক সেকেন্ডর দৃষ্টি বিনিময়,
লৌকিক শুভেচ্ছা জ্ঞাপনের শেষে
মুহূর্তেই বিদায়ের পালা।
.
ক্ষণিকের সেই স্বর্গীয় অনুভুতির--
অপ্রকাশ্য ইন্দ্রজালে মোহাবিষ্ট ঘন্টা মিনিটেরা,
স্থুল সময় গড়িয়েছে বহুদূরে।
ধ্যানস্থ জীবন আবর্তিত হচ্ছে; হোক্
মূহুর্তকে কেন্দ্র করে।।
সেই মাঠেও একবার থেমেছিলো কাল
অর্জুন দেখেছিল পরম সত্য ,
আমার সত্যের গায়ে অন্য জামা
এক শুভ্রবসনা মূর্তি
চোখেমুখে অফুরান অনুসন্ধানী আলো
নেহাত সাদামাটা চিত্রপট।
অথচ যেনো -
জন্মান্তরের প্রতীক্ষার অবসান
অনাবিল তৃপ্ততা নিয়ে আসা
কয়েক সেকেন্ডর দৃষ্টি বিনিময়,
লৌকিক শুভেচ্ছা জ্ঞাপনের শেষে
মুহূর্তেই বিদায়ের পালা।
.
ক্ষণিকের সেই স্বর্গীয় অনুভুতির--
অপ্রকাশ্য ইন্দ্রজালে মোহাবিষ্ট ঘন্টা মিনিটেরা,
স্থুল সময় গড়িয়েছে বহুদূরে।
ধ্যানস্থ জীবন আবর্তিত হচ্ছে; হোক্
মূহুর্তকে কেন্দ্র করে।।
Tuesday, 19 December 2017
নিশাচর
ঘুমিয়ে অর্ধেক আয়ু কাটায় যারা
ওরা ভালো চোখে দেখেনি কোনোদিন
শ্লেষ এর মোড়কে পদবি পোষ্ট করে
আমার ঠিকানায় "নিশাচর"।
প্রেয়সীও জানেনা সে খবর
সে তখন দূর কোথাও
এলো চুলে শিল্প গড়ে
তুলতুলে বালিশে।
আমার প্রহর গুলি তখন
অকাতরে ছড়িয়ে যাচ্ছে কালো
আমার উদ্দেশ্যহীন পায়চারি অজান্তেই পা মেলায়
জোনাকির প্রতিবাদী মিছিলে।
মাথার উপর বিশাল ভারাক্রান্ত বুক
যুগ যুগ ধরে ঠায় ধরে আছে সৃষ্টি
সেই বুকের স্পন্দনে মাথা ধরে আসে
সে যন্ত্রণা ওদের ভাগে নেই।
ওরা জানেনা আঁধার বিরোধী অভিযানে
কত জোনাকির আহুতি চলে
কত কত উল্কা ঝড়ে সেই বুক হতে।
নিশাচর তাই প্রত্যক্ষদর্শী হয়েই থাকি রোজ্
প্রেয়সী তুমি মধ্যরাতের কাব্য লিখ
অন্যদের মতোই প্রভাতে !
অকাতরে ছড়িয়ে যাচ্ছে কালো
আমার উদ্দেশ্যহীন পায়চারি অজান্তেই পা মেলায়
জোনাকির প্রতিবাদী মিছিলে।
মাথার উপর বিশাল ভারাক্রান্ত বুক
যুগ যুগ ধরে ঠায় ধরে আছে সৃষ্টি
সেই বুকের স্পন্দনে মাথা ধরে আসে
সে যন্ত্রণা ওদের ভাগে নেই।
ওরা জানেনা আঁধার বিরোধী অভিযানে
কত জোনাকির আহুতি চলে
কত কত উল্কা ঝড়ে সেই বুক হতে।
নিশাচর তাই প্রত্যক্ষদর্শী হয়েই থাকি রোজ্
প্রেয়সী তুমি মধ্যরাতের কাব্য লিখ
অন্যদের মতোই প্রভাতে !
Friday, 15 December 2017
মুক্তি লগ্নে
কানা কানা পূর্ণ ভরন্ত সংসারে
এমনই এক পড়ন্ত বেলায়....
দেখিবে অস্তমিত সূর্য বহুতল ছাদে দাঁড়িয়ে
অথবা জানালার গ্রীল ফুঁড়ে নিঃসীমে ছুটবে দৃষ্টি ...
শহুরে প্রদূষণের কূহেলিকাময় আকাশে
স্পষ্ট ফুটে উঠবে এক পথ রেখা ,
অথবা এক ভুলে যাওয়া পরিচিত মুখ ...
কিছু উদ্দাম আবেগ
একগুচ্ছ হিজিবিজি সময়
অকারণ কথামালা
সব মিলে জমাট বাঁধা একখন্ড মেঘ ।
তুমি হবে মগ্ন সত্যি মিথ্যা যাচাইয়ে...
ধরা দেবে অনেক গোপন সত্য সেদিন ,
যা আজকের দিনে অধরা...
ফেলে আসা বর্জ্য নতুন মোড়কে
জানান দেবে তার প্রয়োজনীয়তা।
আশ্চর্য হয়ে দেখবে চেয়ে
মৃতের অভিসার...
কিছু জিনিস যে সত্যিই অমর
অবাধ বিচরণ এপার ওপার
হয়তো ছুটে আসবে অজস্র প্রশ্ন বাণ
বাতাসের গায়ে তীব্র দহন
তুমি ঠায় দাঁড়িয়ে হতবাক
চারপাশে প্রশ্নচিহ্নের আবর্ত।
সেই গোধূলির সূর্যের সাথে ঘুচে যাবে কিছু
স্বরচিত ভ্রম ,
পূর্ণতার মাঝের ফাঁকটুকু নিশ্চয় পড়বে ধরা
আত্ম গ্লানিতে চোখ ঝড়াবে মুক্তোর ঝড়
একটি অতৃপ্ত আত্মার সেই মুক্তি ক্ষণে
একমুঠো মুক্তো উপহার।
সাক্ষী থাকবে একা তুমি আর তোমার গ্লানির পাহাড় ॥
স্পষ্ট ফুটে উঠবে এক পথ রেখা ,
অথবা এক ভুলে যাওয়া পরিচিত মুখ ...
কিছু উদ্দাম আবেগ
একগুচ্ছ হিজিবিজি সময়
অকারণ কথামালা
সব মিলে জমাট বাঁধা একখন্ড মেঘ ।
তুমি হবে মগ্ন সত্যি মিথ্যা যাচাইয়ে...
ধরা দেবে অনেক গোপন সত্য সেদিন ,
যা আজকের দিনে অধরা...
ফেলে আসা বর্জ্য নতুন মোড়কে
জানান দেবে তার প্রয়োজনীয়তা।
আশ্চর্য হয়ে দেখবে চেয়ে
মৃতের অভিসার...
কিছু জিনিস যে সত্যিই অমর
অবাধ বিচরণ এপার ওপার
হয়তো ছুটে আসবে অজস্র প্রশ্ন বাণ
বাতাসের গায়ে তীব্র দহন
তুমি ঠায় দাঁড়িয়ে হতবাক
চারপাশে প্রশ্নচিহ্নের আবর্ত।
সেই গোধূলির সূর্যের সাথে ঘুচে যাবে কিছু
স্বরচিত ভ্রম ,
পূর্ণতার মাঝের ফাঁকটুকু নিশ্চয় পড়বে ধরা
আত্ম গ্লানিতে চোখ ঝড়াবে মুক্তোর ঝড়
একটি অতৃপ্ত আত্মার সেই মুক্তি ক্ষণে
একমুঠো মুক্তো উপহার।
সাক্ষী থাকবে একা তুমি আর তোমার গ্লানির পাহাড় ॥
Subscribe to:
Posts (Atom)
-
।।ধ্রুবজ্যোতি মজুমদার।। ফল্গুর চোরাস্রোত তোর প্রেম আমি লুপ্তপ্রায় সভ্যতা। বিশ্বায়নের ধোঁয়াশায় আমি আড়া...
-
দিনলিপি বৃন্ত ছুঁয়ে থাকা কুসুম জানে মাধ্যাকর্ষণের হিংস্রতা, স্লোগানে টিকেনা তার অস্তিত্ত্বের স্থিতি। দূর্যোগের সে ...
-
বরফ-আখ্যান আজন্ম স্থবির হয়েই ছিলো সুউচ্চ হিমালয়ে, কোনো এক প্রান্তে, নিজের প্রত্যেকটা পরমাণুর শক্ত বাঁধনে, স্থিতপ্রজ্ঞ বরফ...
-
Click Here For More ১ একটি স্বপ্নের প্রয়োজনে সৃষ্ট চারা গাছ- কর্তব্য বিস্মৃত ; আজ নিজেই সাজায় অন্য স্বপ্ন । মহীরুহের ছায়াতল...
-
Click Here কেমন আছি? অনেকদিন পর হাসালে বন্ধু ছোট্ট একটি প্রশ্নে---- অন্য কেউ হলে হয়ত বলতাম- “ভাল”, নিজেকেই বা ফাঁকি দেই কি করে আছি ব...


